চট্টগ্রামে ট্রাকচাপায় আনসার নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পতেঙ্গার টিএসপি সার কারখানার ফটকের সামনে গতকাল বুধবার ট্রাকচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন।নিহত আনসার সদস্য মো. দেলোয়ার হোসেনের (৪৫) বাড়ি রংপুরের বদরগঞ্জ থানার সন্তোষপুর গ্রামে।পতেঙ্গা থানা সূত্র জানায়, গতকাল সকাল আটটায় টিএসপি সার কারখানার ১৩ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন দেলোয়ার। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। দেলোয়ারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।হাসপাতাল সূত্র জানায়, বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান। এই ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা হয়েছে।