চট্টগ্রামে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের কোতোয়ালি থানাধীন লালদীঘির পাড়ের রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় একজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন আরেকজন। হতাহত ব্যক্তিরা দুজনই সহোদর বলে জানা গেছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন স্বপন দাশ (৬০)। আহত হন তাঁর ভাই তপন দাশ (৫৬)। তাঁরা নগরের দেওয়ানবাজার মাছুয়া ঝর্ণা এলাকার জ্যোতিন্দ্র নারায়ণ দাশের ছেলে।