চট্টগ্রামে ট্রাকচাপায় হোটেলশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মাঝিরঘাট এলাকায় গতকাল শনিবার দ্রুতগামী ট্রাকের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আবু জাফর (৪০)।পুলিশ সূত্র জানায়, জাফর নগরের কর্ণফুলী হোটেলে কাজ করতেন। তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ থানার উত্তর পালপাড়ায়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে আবু জাফর গুরুতর আহত হন। সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ডবলমুরিং থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই তৌহিদুল আরেফিন জানান, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন।