চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সদরঘাট থানার আরবঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বাচ্চু মিয়া (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু ভোলার লালমোহন উপজেলার বালুরচর গ্রামের রফিকুল মিয়ার ছেলে। চট্টগ্রামের আরবঘাটে মালামাল ওঠানামার কাজ করতেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, সকালে আরবঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক বাচ্চুকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।