চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে গতকাল রোববার ট্রাকের ধাক্কায় আশরাফুল আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল প্রথম আলোকে জানান, কালিরহাটে দ্রুতগামী একটি ট্রাক আশরাফুল আলমের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের আরোহী মোহাম্মদ জাহাঙ্গীর। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
এসআই জানান, আশরাফুল আলম আইএসবি নামের একটি বেসরকারি সংস্থার ফৌজদারহাট শাখার ব্যবস্থাপক ছিলেন। মোহাম্মদ জাহাঙ্গীর একই শাখায় হিসাবরক্ষক পদে কর্মরত।