চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ে ট্রাকের ধাক্কায় দুটি টেম্পো ও একটি রিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় টেম্পোর অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় কোতোয়ালি থানার সামনে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে কাঞ্চন ঘোষ (৩৫), মো. বাবুল (৩০) ও সুশান্ত নাথকে (২৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদশর্ক (এসআই) মো. সোহেল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি ফুটপাতে উঠে যায়। এ সময় দুটি টেম্পো ও একটি রিকশাকে ধাক্কা দেয়। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।