চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় পপি বেগম (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নগরের সদরঘাট থানার মাঝিরঘাট জুট রেলি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার জানান, পপি বেগম রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রাক তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।