চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বানু বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ব্যক্তির নাম মিজান উদ্দিন (২২)। তিনি অপর একটি ট্রাকের চালকের সহকারী বলে জানা গেছে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।