চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় সেনাসদস্যসহ দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে ট্রাকের ধাক্কায় নুরুল আবসার (৫০) নামের সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়েআটটার দিকে নগরের বায়েজিদ থানার ট্যানারি বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরের খাতুনগঞ্জের আমিন মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় আবুল কাশেম (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম জানান, সেনানিবাসের কর্মস্থলে যাওয়ার পথে নুরুল আবসারের মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নুরুল আবসার পটিয়ার হরিণখাইন গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।