চট্টগ্রামে ট্রান্সফরমার উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিদ্যুত্ বিভাগের চুরি যাওয়া একটি ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। গতকাল বুধবার ভোরে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ শেরশাহ চা বোর্ডের পেছনে একটি গুদাম থেকে ট্রান্সফরমারটি উদ্ধার করে। এ সময় সেখান থেকে প্রায় ২০০ লিটার ট্রান্সফরমারের তেল, ৬২টি ইনসুলেটর, ৭০ মিটার বিদ্যুতের তার (কেব্ল) এবং ট্রান্সফরমার খোলার কাজে ব্যবহূত শাবল, হাতুড়ি, হুক ও চিমটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া চারজন হচ্ছেন: মোহাম্মদ সাবের (৩৬), মাহবুবুল আলম (৫২), সুধীর বড়ুয়া (৪০) ও আবদুল মন্নান (৩৫)। তাঁদের কোতোয়ালি থানায় রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে। জানা যায়, গতকাল ভোরে নগরের ওয়ার সেমিট্রির প্রবেশপথের বিপরীত পাশে লাগানো একটি ২৫০ কিলোভল্টের ট্রান্সফরমার চুরি হয়। বিষয়টি রাতে টহলরত বিদ্যুত্ বিভাগের কর্মীদের চোখে পড়ে। বাংলাদেশ চা বোর্ডের কার্যালয়ের পেছনে অবস্থিত আসিফ স্টিল নামে চুরি যাওয়া ট্রান্সফরমার আছে নিশ্চিত হয়ে তাঁরা পুলিশে খবর দেন।