চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে সাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনের নিচে কাটা পড়ে সাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মামুন (৫০)। তাঁর বাড়ি কালুরঘাট সেতুর দক্ষিণপাড়ে বোয়ালখালী এলাকায়। দুর্ঘটনায় মামুনের একটি হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) থানার উপপুলিশ পরিদর্শক শাহ পরান প্রথম আলোকে বলেন, মামুন সাইকেল চালিয়ে বোয়ালখালী থেকে শহরের দিকে যাচ্ছিলেন। ট্রেনটিও দোহাজারী থেকে শহরের দিকে যাচ্ছিল। কালুরঘাট সেতুর শহর প্রান্তে মামুনকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে তাঁর হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।