চট্টগ্রামে ট্রেনে কাটা পড়া তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার কামাল জানান, তরুণীর পরনে ছিল সালোয়ার-কামিজ ও কালো বোরকা। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।