চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ব্যাংকার নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে জংশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম (৩১) সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকার সাভারে।