প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চাঁদপুরের টিকিট ছাড়া হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে ২৪ জুলাই যাত্রার টিকিট বিক্রি হয়েছে। আজ বিক্রি হবে ২৫ জুলাইয়ের টিকিট। গতকাল প্রায় চার হাজার টিকিট ছাড়া হয়েছে। চাঁদপুরের বিশেষ ট্রেনসহ চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের ছয় হাজার ৮০০ আসন রয়েছে।