চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় গতকাল বুধবার ট্রেনের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। ঘটনার সময় শ্রমিকেরা কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহত শ্রমিকেরা হলেন—আনিছুর রহমান (৩০), সাইদুল ইসলাম (৩০) ও মো. মঈনুদ্দিন (৩৫)। তাঁরা আবুল খায়ের স্টিল রি-রোলিং মিলে দৈনিক ভিত্তিতে কাজ করতেন।