চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে ট্রেনের ধাক্কায় পানিবাহী একটি গাড়ির চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. সজীব (২৩)। দুর্ঘটনায় পানিবাহী গাড়িটির চালক মো. জালাল ও তাঁর আরেক সহকারী মো. মোজাম্মেল আহত হন।
জিআরপি থানার এসআই ওয়াহিদুল হক জানান, পানিবাহী গাড়িটি রেললাইনের ওপর উঠে পড়লেও কোনো কারণে পার হতে পারেনি। ওই সময় ময়মনসিংহ থেকে আসা নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে ছিটকে পড়ে সজীব ঘটনাস্থলেই নিহত হন।