চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্রীর নাম আফরোজা বেগম (১৪)। সে পোস্তারপাড় আসমা খাতুন সিটি করপোরেশন বালিকা স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার বাসা আগ্রাবাদ বাদামতলী এলাকায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসমা খাতুন রেললাইন পার হওয়ার সময় সে একটি চলন্ত ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের নালায় পড়ে যায়। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।