চট্টগ্রামে ঠিকাদারের বিরুদ্ধে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাটালি পাহাড় ধসে ১৭ জনের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ঠিকাদার এস এম গিয়াসউদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মোহাম্মদ রাসেল নামের এক ব্যক্তি চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে এই মামলা করেন।মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান বিষয়টি তদন্ত করে মহানগর পুলিশের উপকমিশনারকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।আদালত সূত্র জানায়, ১ জুলাই ভোরে বাটালি পাহাড়ের প্রতিরক্ষা দেয়াল ধসে নিহত ১৭ জনের মধ্যে রাসেলের খালার পরিবারের চারজন রয়েছেন। আরজিতে অভিযোগ করা হয়, এই দেয়াল নির্মাণের ঠিকাদার ছিলেন গিয়াসউদ্দিন।আরজিতে বলা হয়, বাটালি পাহাড়ের প্রতিরক্ষা দেয়ালের নির্মাণকাজ ত্রুটিপূর্ণ ছিল। এ ব্যাপারে ঠিকাদার গিয়াসকে বারবার তাগাদা দিয়েও কোনো কাজ হয়নি। ঠিকাদারের অবহেলার কারণে দেয়ালধসের ঘটনা ঘটেছে।