চট্টগ্রামে ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুলিশ গত বুধবার রাতে আবদুল করিম ওরফে করিম্যা (৩২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, করিম চান্দগাঁও এলাকার তালুকদার বাড়ির হাবিবুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।চান্দগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, করিম একটি বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে ডাকাতি করছিলেন। এ-সংক্রান্ত একাধিক মামলার পরোয়ানার আসামি তিনি।