চট্টগ্রামে ডাকাতি মামলায় দুজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডাকাতি মামলায় গ্রেপ্তার দুজন গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২০১০ সালের ৬ অক্টোবর নগরের হালিশহর থানার বি ব্লকের ব্যবসায়ী সাইদুল ইসলামের বাসায় ডাকাতির ঘটনায় গত রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।ওই দুজন হলেন আলী হোসেন ও মোহাম্মদ সিরাজ। গতকাল তাঁরা চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী সাইদুলের বাসা থেকে ডাকাতেরা ১২ ভরি গয়না, নগদ ৪০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল লুট করে। এ ঘটনায় আলী হোসেন ও সিরাজ জড়িত ছিলেন বলে আদালতে জবানবন্দি দেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।জবানবন্দিতে আলী হোসেন বলেন, ‘মোহছেন আউলিয়া আমাদের দয়া করুন। আমি আর কখনো ডাকাতি করব না।’ জবানবন্দিতে সিরাজ ও আলী হোসেন বলেন, তাস ও লুডু খেলতে গিয়ে মফিজ নামের একজন ডাকাত সর্দারের সঙ্গে তাঁদের পরিচয় হয়। এর সূত্র ধরে তাঁরা গত দুই-তিন বছর জেলার বাঁশখালী, আনোয়ারা ও নগরের বিভিন্ন স্থানে ডাকাতি করছিলেন। তাঁদের দলে মহিউদ্দিন, লিয়াকত ও শামসুসহ আরও কয়েকজন রয়েছেন। হালিশহরে ব্যবসায়ী সাইদুলের বাসায় ডাকাতির পর দলের প্রধান মফিজ সব মালামাল নিয়ে চলে যায়।জবানবন্দিতে দুজন দাবি করেন, লুণ্ঠিত মালামাল ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে ঘটনার ১৪-১৫ দিন পর তাঁরা সহযোগী শামছু ও মহিউদ্দিনকে ধরিয়ে দেন।