চট্টগ্রামে ডাকাতি মামলায় ১ জনের ১৭ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলায় ডাকাতির ঘটনায় করা একটি মামলায় এক ডাকাতকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।সাজাপ্রাপ্ত আসামির নাম পেচু মিয়া। দণ্ডবিধির একটি ধারায় তাঁর ১০ বছরের এবং অন্য ধারায় সাত বছরের সাজা দেন আদালত। দুটি ধারায় দেওয়া পৃথক সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে আদেশ দেন বিচারক। একই মামলায় অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।চট্টগ্রাম জেলা আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) লোকমান হোসেন চৌধুরী বলেন, ‘আসামি পেচু মিয়ার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৫ ধারায় ১০ বছর এবং ডাকাতির উদ্দেশ্যে মারধরের অভিযোগে দণ্ডবিধির ৩৯৭ ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।