চট্টগ্রামে ডাকাতির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের নন্দনকাননসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির অভিযোগে দুই দিনে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি কার্তুজ, একটি ছোরা ও একটি ধামা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন ডাকাত সর্দার বলে পুলিশ সূত্র জানায়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ডাকাত সর্দার সাত্তার শাহ মো. ডিপজল ওরফে শওকত (৩২), মো. মনির (২৬), মো. সেলিম (২৪), মো. হাসান (২১) ও মো. কামাল ওরফে বার্মা কামাল (২০)। ডিপজল আড়াই বছর কারাভোগের পর ১১ দিন আগে মুক্তি পেয়ে আবার ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন।