চট্টগ্রামে ডায়রিয়ায় গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ডায়রিয়ায় এক গৃহবধূ মারা গেছেন। গতকাল শুক্রবার বিকেলে পাথরঘাটার বান্ডেল সেবক কলোনিতে এই ঘটনা ঘটে।
গৃহবধূর নাম বিয়া মেথরানি (২৫)। স্বামী পরিমল মেথর সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারী। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁরা বান্ডেল সেবক কলোনিতে থাকেন।
আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী জানান, সকাল থেকে বিয়ার ডায়রিয়া শুরু হয়। এ সময় স্বামী পরিমল চাকরিতে ছিলেন। পরে বিকেলে বিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।