চট্টগ্রামে ডায়াবেটিক হাসপাতালে সেবা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইবরাহিমের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের খুলশীতে ডায়াবেটিক জেনারেল হাসপাতালে সেবা দিবস পালন করা হয়েছে। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল আটটা থেকে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
পরে সমিতির সভাপতি ছৈয়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ সাবিহা মুছা। তিনি বলেন, ডায়াবেটিস রোগ নিয়ে সচেতনতা জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। সভায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন।