চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা আগামী মার্চে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা আগামী ৩ মার্চ থেকে এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম এবং হকি মাঠে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এই মেলায় ১০০টির বেশি স্টল থাকবে। গতকাল বুধবার নগরের সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরওয়ার জাহান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা প্রশাসকের কার্যালয়, তিনটি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের ৫৫টি সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।