চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতীকী অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা দাবিতে চট্টগ্রামে ডিপ্লোমা পেশাজীবী ও শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মো. জালাল উদ্দিন মোল্লা, সদস্যসচিব মো. রহিম উল্লাহ, আইডিইবির (ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাফর আহমদ, জেলা সভাপতি হোসেন আহমদ ও সাধারণ সম্পাদক আবু তাহের।

বক্তারা বলেন, অবিলম্বে দুই দফা দাবি বাস্তবায়িত না হলে উন্নয়ন-উৎপাদনে নিয়োজিত প্রকৌশলীরা ক্রমান্বয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

দুই দফা দাবি হলো, ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন-বৈষম্য এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকদের চলমান সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রবর্তন, ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং ভাগ করে দায়িত্ব বণ্টন।