চট্টগ্রামে ডেইলি স্টারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ২৫তম বর্ষপূর্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিকেলে অতিথিদের উপস্থিতিতে ডেইলি স্টারের চট্টগ্রাম কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
ডেইলি স্টারের চট্টগ্রাম কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আসিফ সিরাজ, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম খুলশী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ, বর্তমান সভাপতি জসিম আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।