চট্টগ্রামে ঢাকা ট্রাংক রোড সম্প্রসারণ প্রকল্প একনেকে অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ট্রাংক রোড ৩০ ফুট থেকে ৬০ ফুটে উন্নীত করার অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় থেকে অলংকারের মোড পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ এ সড়ক সম্প্রসারণ ও উন্নয়নে ৮৬ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) প্রকল্পটি বাস্তবায়ন করছে। গতকাল মঙ্গলবার প্রকল্পটি অনুমোদন পেয়েছে।চউক সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সরকারের নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন হবে। এ বছরের জানুয়ারি থেকে প্রকল্পের সময় ধরা হয়েছে। প্রকল্পের ভূমি অধিগ্রহণে ৭২ কোটি টাকা এবং অবকাঠামো ক্ষতিপূরণে ব্যয় হবে তিন কোটি টাকা। বাকি ১১ কোটি টাকা ব্যয় হবে সড়ক উন্নয়ন ও সম্প্রসারণের কাজে। কাজ শেষ হবে ২০১৪ সালে।