চট্টগ্রামে ঢিলেঢালা আধা বেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল মঙ্গলবার অবরোধের সঙ্গে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে আধা বেলা হরতাল। নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদল ও যুবদল এ হরতালের ডাক দেয়। হরতালের সমর্থনে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির নেতা আবু সুফিয়ান, জাহাঙ্গীর আলমসহ নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। তবে নগরের কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। পাহাড়তলীতে ককটেলের আঘাতে এক শিশু আহত হয়। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অপর একটি সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, দমন, পীড়ন ও নির্যাতন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার পাশাপাশি সরকার হত্যা, সন্ত্রাস, বোমা হামলা চালিয়ে দেশে জরুরি অবস্থা জারির পাঁয়তারা করছে।