চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন গতকাল বুধবার চট্টগ্রামে ঢিলেঢালাভাবে অতিবাহিত হয়েছে। নগরের কয়েকটি স্থানে যানবাহন ভাঙচুর ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
গতকাল দুপুর ১২টার দিকে নগরের বহদ্দারহাটে হরতাল-সমর্থকেরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দু-তিনটি অটোরিকশা ও অটোটেম্পো
ভাঙচুর করা হয়। পরে পুলিশ এলে হরতালকারীরা পালিয়ে যায়।
অতিরিক্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, বহদ্দারহাট মোড়ে বিরোধী দলের একটি সমাবেশ ছিল। সমাবেশ শেষে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
বিকেলে নগরের লাভ লেইন মোড় এলাকায় তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে হরতালকারীরা। সূত্র জানায়, নাসিমন ভবনের বিএনপির দলীয় কার্যালয় থেকে এসে আকস্মিকভাবে এখানে ভাঙচুর করা হয়।
হরতালে বিএনপি ও ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সকাল থেকে সমাবেশ করেছেন।
হরতালে সকাল থেকে রিকশা, অটোরিকশা, অটোটেম্পো চলেছে। দুপুরের পর থেকে বাস চলাচল করতেও দেখা গেছে। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।