চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতাল গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নাগরিক জীবনে হরতালের কোনো প্রভাব পড়েনি। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া সব জায়গায় স্বাভাবিক কাজ হয়েছে।
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামী সারা দেশে গতকাল হরতাল কর্মসূচি পালন করে। গতকালের হরতাল কর্মসূচির সমর্থনে জামায়াতের কাউকে রাস্তায় পিকেটিং বা সভা করতে দেখা যায়নি। ফলে নির্বিঘ্নে গণপরিবহন চলাচল করেছে। তবে দূরপাল্লার কোনো বাস চলেনি।
হরতালের কারণে গতকাল নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো পাঠদান চলেনি। বড় বিপণিবিতানগুলো বন্ধ ছিল।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, হরতাল কর্মসূচির কারণে ভোর থেকে পুলিশ বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থান নেয়। বিজিবির টহল ছিল।