চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালের সময় নগরের বেশির ভাগ এলাকায় হরতাল-সমর্থকদের দেখা যায়নি। সকাল থেকে নগরজুড়ে যাত্রীবাহী বাস, মিনিবাস ও টেম্পো চলাচল করতে দেখা যায়।গতকাল পিকেটিং করার সময় পুলিশ কোতোয়ালি থানা এলাকা থেকে বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করে।গতকাল সকাল থেকে বহদ্দারহাট এবং আশপাশের এলাকায় পুলিশ পাহারায় যাত্রীবাহী বাস ও টেম্পো চলাচল করতে দেখা যায়।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আহসানুল ইসলাম দুপুরে প্রথম আলোকে বলেন, সকাল থেকে এ এলাকায় হরতাল-সমর্থকদের দেখা যায়নি। সবকিছু স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে চলছে।দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে মিছিল-সমাবেশের মধ্যে কর্মসূচি সীমিত রাখে বিএনপি। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন। এ সময় তাঁর সঙ্গে নগর বিএনপির কিছু নেতা-কর্মী ছিলেন।সকাল থেকে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন যাত্রাপথে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও জিপগাড়ি চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। গাড়িগুলোতে যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল।জামায়াত ও ছাত্রশিবির-অধ্যুষিত নগরের চকবাজার এলাকায় সকাল থেকে পুলিশ পাহারা বসায়। তবে জামায়াত-শিবিরের কাউকে যান চলাচলে বাধা দিতে দেখা যায়নি। পুলিশের একটি দল সারা দিন বাকলিয়ায় মহানগর শিবিরের কার্যালয় ঘেরাও করে রাখে। এ সময় শিবিরের কার্যালয় তালাবদ্ধ ছিল।হরতালের সময় দূরপাল্লার গাড়ি ও ট্রাক চলাচল করেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। বন্দরে মালামাল ওঠানো-নামানো হলেও পরিবহন হয়নি। নগরের বড় বড় বিপণিবিতান বন্ধ ছিল। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে।