চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল বুধবার চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল নগরজুড়ে কমবেশি যানবাহন চলাচল করেছে।শহরের প্রধান সড়ক বহদ্দারহাট থেকে বন্দর পর্যন্ত যাত্রীবাহী বাস চলাচল করেছে। বন্দর এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল ছিল চোখে পড়ার মতো। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। ট্রেন চলেছে স্বাভাবিকভাবে। গতকালের হরতালে সিএনজিচালিত অটোরিকশার জট দেখা যায় বহদ্দারহাট, জিইসি মোড়, নিউ মার্কেট, আগ্রাবাদ ও বন্দর এলাকায়। নগরের প্রতি ওয়ার্ডেই সকাল থেকে আওয়ামী লীগ হরতালবিরোধী সভা-সমাবেশ করেছে। তবে এসব সমাবেশে লোকজনের উপস্থিতি ছিল কম। হরতাল চলাকালে জামায়াত অধ্যুষিত চকবাজার এবং বিএনপির কার্যালয় নাসিমন ভবনের আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। সকালে পুলিশ ছাত্রশিবিরের নগর কার্যালয়ের সামনে পাহারা দেয়। এ সময় শিবিরের কার্যালয় ছিল তালাবদ্ধ। হরতালে যথারীতি সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল। তৈরি পোশাক কারখানা ও ইপিজেডেও উৎপাদন স্বাভাবিক ছিল বলে জানা গেছে।