চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জামায়াতের হরতালে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। ছবিটি আজ সাড়ে ১০টার দিকে নগরের কর্নেল হাট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
চট্টগ্রামে জামায়াতের হরতালে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। ছবিটি আজ সাড়ে ১০টার দিকে নগরের কর্নেল হাট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের ডাকা আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। হরতালে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
এদিকে হরতালের সমর্থনে দলের নেতা-কর্মীদেরও সেভাবে মাঠে দেখা যায়নি। তবে পিকেটিংয়ের চেষ্টা করায় শিবিরকর্মী সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
হরতাল চলাকালে সকালে অক্সিজেন এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ ছাড়া নগরের কোথাও আর কোনো তত্পরতা দেখা যায়নি।
হরতালে সিএনজিচালিত অটোরিকশা, অটোটেম্পো ও রিকশা চলাচল করছে। মাঝেমধ্যে দু-একটি বাসও চলতে দেখা গেছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার জানান, হরতালে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। পিকেটার সন্দেহে কোতোয়ালি থানার পুলিশ দুজনকে আটক করেছে। চট্টগ্রামে হরতালে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।