চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চট্টগ্রামে শান্তিপূর্ণ ও ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালে নগরের কাজীর দেউড়ি মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ছাড়া আর তেমন কোনো গোলযোগ কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।
হরতালে নগরে রিকশা, অটোরিকশা, টেম্পো, হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহন চলেছে। স্বল্পসংখ্যক ব্যক্তিগত যানবাহনও চলেছে।
হরতালে বিএনপি ও সহযোগী সংগঠন নগরের বিভিন্ন স্থানে মিছিল করেছে। হরতাল চলাকালে নগরের নাসিমন ভবনের বিএনপির কার্যালয়ের আশপাশে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মীর্জা আবু সায়েম মাহমুদ বলেন, কাজীর দেউড়ি এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ সময় একটু উত্তেজনা দেখা দেয়। এ ছাড়া হরতালে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।