চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতাল গতকাল বুধবার চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। চট্টগ্রামে গতকাল বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করা হয়।গতকাল সকালেই রাস্তায় গাড়ি নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চলাচল বাড়ে। দুপুর ১২টার দিকে সবকিছু স্বাভাবিক হয়ে আসে। গতকাল ১৮-দলীয় জোটের কর্মসূচি নাসিমন ভবনের সামনে সীমাবদ্ধ ছিল। এ ছাড়া নগরের কোথাও পিকেটার দেখা যায়নি। গাড়ি ভাঙচুর কিংবা ককটেলের বিস্ফোরণের শব্দও শোনা যায়নি। শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হওয়ায় গতকাল গ্রেপ্তারের ঘটনা ঘটেনি বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। দুপুর ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে দোকানপাট খোলে সকালের দিকে। বিপণিবিতানগুলো খোলা হয় দুপুরের দিকে। নগরের ভেতরে ট্রাক ও লরিতে পণ্য পরিবহন হতে দেখা গেছে। দুপুরের পর চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য পরিবহন শুরু হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বুধবারের হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ কারণে গ্রেপ্তার বা মামলা হয়নি।