চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি মেলা শেষ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মুরাদপুরের উডল্যান্ড পার্কে ‘বাংলালায়ন চট্টগ্রাম ডিজিটাল এক্সপো ২০১০’ শীর্ষক তিন দিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা শেষ হচ্ছে আজ শুক্রবার। মেলায় ৩০টিরও বেশি প্রযুক্তিপণ্য বিপণন ও প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ শেষ দিনে রয়েছে কুইজ প্রতিযোগিতা ও র্যাফল ড্রয়ের পুরস্কার বিতরণ।গতকাল বৃহস্পতিবার মেলায় দর্শনার্থীর ব্যাপক সমাগম হয়। ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের আয়োজনে মেলা শুরু হয় বুধবার।