চট্টগ্রামে তরুণীর লাশ উদ্ধার ছাদ থেকে পড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইস্পাহানি মোড় থেকে গতকাল রোববার অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।কোতোয়ালি থানা পুলিশ জানায়, শ্যামল বর্ণের এই তরুণীর পরনে ছিল সালোয়ার-কামিজ। কেউ তাঁকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।এদিকে সকালে নগরের হালিশহরের এইচ ব্লকে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম মো. এনাম (৪০)। তিনি ওই ভবনের তত্ত্বাবধায়ক। তাঁর বাড়ি চন্দনাইশের কাঞ্চননগরে। এ ব্যাপারে হালিশহর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।