চট্টগ্রামে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনের রেললাইন থেকে মামুনুর রশিদ (২৩) নামের এক প্রতিবন্ধী তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক বলেন, ‘দুর্বৃত্তরা ছুরিকাঘাতে মামুনকে হত্যা করে রেললাইনে ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তাঁর বুকে একটি ও পিঠে দুটি আঘাতের চিহ্ন রয়েছে।’ পুলিশ সূত্রে জানা গেছে, মামুন চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় একটি দরজির দোকানে কাজ করতেন। গত শনিবার রাত থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন এলাকায় খোঁজ করার পর গতকাল সকালে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ইয়াছিন। মামুন নাটোরের বড়াইগ্রাম এলাকার সাবের আলীর ছেলে।