প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আনসার আলী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের বকসনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আনসার আলী বায়েজিদ বোস্তামী থানার ৮ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও জায়গা দখলের ছয়টি মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান, কারাগারে আটক সরোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সনের সহযোগী আনসার।