চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আলমগীর (৩৫) ওরফে ঢাকাইয়া আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে নগরের অলংকার মোড় থেকে হালিশহর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রথম আলোকে বলেন, আলমগীরের বিরুদ্ধে পাঁচলাইশ, খুলশী, ডবলমুরিং ও হালিশহর থানায় এ পর্যন্ত পাঁচটি মামলার সন্ধান পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আরও মামলা আছে কি না, খোঁজ নেওয়া হচ্ছে।ওসি জানান, আলমগীর মূলত নগরের পলিটেকনিক ইনস্টিটিউট-কেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ তাঁর বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।