চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. ইউসুফকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের মুরাদপুরের মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ইউসুফের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।