চট্টগ্রামে তিন চাকার গাড়ির ধর্মঘট স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা আজ বৃহস্পতিবারের ধর্মঘট স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আবদুল গফুর প্রথম আলোকে বলেন, ‘এখন শোকের মাস চলছে। এ ছাড়া প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তাঁরা দাবি পূরণের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তাই আমরা ধর্মঘট স্থগিত করেছি।’
জাতীয় মহাসড়কে তিন চাকার অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে চট্টগ্রাম অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম নগর ও জেলায় এই ধর্মঘট আহ্বান করেছিল।