চট্টগ্রামে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন এলাকা থেকে গত বুধবার দিবাগত রাতে এক শ্রমিকের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন—আকরাম হোসেন (১৯), মোহাম্মদ রুবেল (১৮) ও রুবেল (১৯)। পুলিশ তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া মুঠোফোন সেট এবং ছিনতাইকাজে ব্যবহূত একটি ধারালো ছোরা উদ্ধার করেছে।পুলিশ সূত্র জানায়, রাত সোয়া তিনটার দিয়ে বনফুল কারখানার শ্রমিক শঙ্কর রায় কর্মস্থল থেকে শেরশাহ কলোনির বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে জানান, ছিনতাইকারীরা শঙ্করের মুঠোফোন সেটটি ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহল পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে।