চট্টগ্রামে তিন ডাকাতের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বাড়িতে ডাকাতির মামলায় তিন ডাকাতকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন, মো. ইসমাইল, মো. জসীম উদ্দিন ও মো. সৈয়দুল হক। আজ রোববার বিকেলে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন।

সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের ১৬ মার্চ বোয়ালখালী উপজেলার চর খিজির এলাকার মো. আবদুর রহিমের বাড়িতে ঢুকে ডাকাতদল স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ৩০ জুন পুলিশ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত তিন ডাকাতকে কারাদণ্ড দেন। তাঁরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান ১৯ জন আসামি।