চট্টগ্রামে তিন দিনব্যাপী আবাসন মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী দশম বিডি-রেড আবাসন মেলা।মেলার উদ্বোধন করেন সিটি মেয়র এম মন্জুর আলম। এর আয়োজন করেছে বাংলাদেশ রিয়েল এস্টেট ডিরেক্টরি। বিডি-রেডের প্রধান নির্বাহী ইয়াছিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আমাদের আবাসন পত্রিকার উপসম্পাদক নজরুল ইসলাম, বিডি-রেডের উপব্যবস্থাপক এস এম রায়হানুল আহসান, আলী আকবর, আবুল ফজল, এ এস এম জাহিদ হোসেন প্রমুখ।সিটি মেয়র তাঁর বক্তব্যে বলেন, পাহাড় ও সাগরঘেরা এ নগরের প্রাকৃতিক বৈচিত্র্য ঠিক রেখে সব শ্রেণীর নাগরিকের জন্য পরিবেশসম্মত আবাসন গড়তে হবে।