চট্টগ্রামে তিন পাহাড়ি সংগঠনের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ করেছে তিন পাহাড়ি সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
নগরের নিউমার্কেটের দোস্ত বিল্ডিং চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী মোড়ে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম নগর শাখার সহসভাপতি শুভ চাকের সভাপতিত্বে ও সুকৃতি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পার্বত্য নারী সংঘের চট্টগ্রাম নগর শাখার সাধারণ সম্পাদক সতি চাকমা, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য ও প্রচার সম্পাদক রুপন চাকমা। সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের নগর শাখার আহ্বায়ক লোকেন দেন ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী।