চট্টগ্রামে তিন ফার্মেসিকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমোদনহীন ওষুধ ও বিকল্প শিশুখাদ্য (ফুড সাপ্লিমেন্ট) বিক্রির দায়ে তিনটি ওষুধের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়কে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
অভিযানে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে জান্নাত ফার্মেসিকে ২০ হাজার টাকা, রাজু মেডিসিনকে পাঁচ হাজার ও লিন্নাস ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।