চট্টগ্রামে তিন মরিচ ও মাংস বিক্রেতাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারে কাঁচা মরিচ মজুত করার দায়ে তিন বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গরুর নাম করে মহিষের মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল শনিবার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান নিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল সকালে রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালায়। এ সময় পুলিশ তাদের সহযোগিতা করে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম হুমায়ুন কবিরও এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের স্টাফ অফিসার মো. রাকিব উদ্দিন জানান, মজুত করে দাম বাড়ানোর অভিযোগে আদালত কাঁচা মরিচের তিন বিক্রেতাকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া গরুর নামে মহিষের মাংস বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।