প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জাটকা বিক্রির অপরাধে তিনজন মাছ বিক্রেতাকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে নগরের বৃহত্তম পাইকারি মাছের আড়ত ফিশারিঘাটে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ফজলে এলাহী। অভিযানে সহযোগিতা করেন র্যাব-৭ এবং জেলা ম ৎস্যসম্পদ কর্মকর্তারা।জরিমানা করা ব্যক্তিদের মধ্যে লোকমান হোসেনকে ২৮ হাজার, মো. ইউনুছকে পাঁচ হাজার ও মো. সেলিমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম ৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হয়েছে।